সংসদ সদস্য
মিষ্টিকে এমপি পদ ছাড়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দল থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
জামায়াত থেকে বহিষ্কার হওয়ায় এমপি পদ কি থাকবে?
ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মো. নজরুল ইসলামকে জামায়াতে ইসলামীর সব পদ ও সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এর পর থেকেই প্রশ্ন উঠেছে, দলীয় মনোনয়ন হারানোর পর তাঁর সংসদ সদস্যপদ বহাল থাকবে, নাকি বাতিল হবে। বিষয়টি নিয়ে আইন, সংবিধান এবং অতীতের নজির নতুন করে আলোচনায় এসেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি
চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের একটি প্রতিনিধিদল। তারা ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে কথা বলে সহানুভূতি প্রকাশ করেন এবং পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দেন।
চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ কার্যালয় পরিদর্শনে এমপি নূরুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। এ সময় তিনি সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
গোপালগঞ্জ হাসপাতালে ১০ শয্যার আইসিইউ উদ্বোধন, ভেন্টিলেটর অচল নিয়ে বিতর্ক
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বহুল প্রতীক্ষিত ১০ শয্যার আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বিভাগের উদ্বোধন করা হয়েছে। তবে উদ্বোধনের পরপরই ১০টি ভেন্টিলেটরের মধ্যে ৯টি অচল থাকার অভিযোগ ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
সাতক্ষীরায় সাবেক নারী সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি গ্রেফতার
সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেফতার করেছে পুলিশ।